মূলপাতা
পারিজাত
নমস্কার ।
আমার ছোট্ট স্বপ্নের পৃথিবীতে সকলকে স্বাগত।
জীবনের বন্ধুর পথে চলার সময় আমরা বহুবার বিভিন্ন ওঠা – পড়ার
সম্মুখীন হই। সমস্যা সঙ্কুল ও রোগজীর্ণ জীবনে এমন অনেক সময়ই আসে যখন অবসাদ ও বিষণ্ণতায়
মন ভারাক্রান্ত হয়ে ওঠে। শারীরিক ক্লান্তি ও মানসিক ক্লান্তি নিয়ে মানুষ হতাশার অন্ধকারে
অবগাহন করে। মন বলে – ‘আর পারছিনা। আর পারব না। এবার হেরেই গেলাম ।‘ কিন্তু কর্তব্য, দায়িত্ববোধ বা এমন কোনো ঘটনা যা সেই হেরে যাওয়া মানুষকেও আবার সোজাভাবে দাঁড় করায়।আত্মবিশ্বাসে
বলীয়ান হয়ে আবার নতুন করে জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ।
এরকমই এক বিশেষ মুহূর্তে আমার আলাপ QUORA বাংলা মাধ্যমের
সাথে। প্রথমে পড়া তারপর ধীরে ধীরে লেখার শুরু। বহু গুনীজনের সংস্পর্শে আসা। তাঁদের
উৎসাহে লেখার জগতে প্রবেশ।কিছুদিনের মধ্যে QUORA বাংলার ২০২০ সালের “ শীর্ষ লেখক” –
এর পুরস্কার প্রাপ্তি। অদ্ভুত এক আত্মবিশ্বাস তৈরি করে দিল এই কৃতিত্ব। সেখান থেকেই
আমার আজকের এই ছোট পদক্ষেপ। জন্ম নিল “পারিজাত”।
“পারিজাত “ – যেখানে আমার চেষ্টা থাকবে বিভিন্ন বিষয়ে আলোকপাত
করার।জীবন দর্শন, বইপত্র, রান্না, মহিলাদের জগৎ, শিশুদের জগৎ, ভ্রমন প্রভৃতি বিষয়ের
বিভাগ নিয়ে তৈরি পারিজাত। সকলের সাহচর্য ও আশীর্বাদ কামনা করি। আশা করব আমার লেখা সবার ভালো লাগবে।“পারিজাত”কে
উন্নত করতে যদি কোনো উপদেশ থাকে অবশ্যই জানাবেন।
কৃতজ্ঞ থাকব।
ভালো থাকবেন। সুস্থ থাকবেন।🍀
পারমিতা